শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৪:৩৬ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি এবং তারেক রহমান!

হাসান বিন বাংলা : ভবিষ্যতে হয়তোবা দেখতো পাবো যে, কথিত ২০-দলীয় জোটের নেতৃত্বে আসছে বিএনপির বাইরে অন্য কোনো দল এবং বিএনপি ১৪ দলীয় জোটের শরিক হওয়ার জন্য আওয়ামী লীগের কাছে ধরনা দিচ্ছে! হয়তোবা এও দেখতে পাবো যে, আজকের এরশাদ ... মতো তারেক রহমানও ছটফট করছে আর বলছে, ‘আমার হাত-পা বাঁধা!’ এমনও হতে পারে যে, পরিবর্তিত পরিস্থিতিতে তারেক রহমান কাকুতি জানিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে বলবে, ‘আমরা বিরোধী দলীয় ভূমিকা পালন করতে চাই!’ এই যে, তারেক রহমানের কল্পিত ছটফটানি এবং আকুতি সবই তার কর্ম ফল। সবই পাপের খেসারত যেমন এরশাদ দিচ্ছে!

বিএনপি এবং তারেক রহমান বলতো, আওয়ামী লীগের অবৈধ সরকারের অধীনে নির্বাচন দূর কি বাত এমনকি আলোচনায়ও বসা যাবে না। সেই বিএনপি এবং তারেক রহমান শুধু আলোচনা নয় বরং নির্বাচনেও অংশ নিয়েছে এবং ধসনামা পরাজয়ের পর মিডিয়ায় সাক্ষাৎকারে বলেছেন যে, ‘আমরা নির্বাচনে অংশ নিয়েছি একটা কৌশল হিসাবে এবং তা হলো জনগণকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া যে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এ পর্যন্ত ঠিকই ছিলো কিন্তু বিএনপি ১৮০ ডিগ্রি পল্টি খেয়ে তাদেরই ভাষায় কথিত অবৈধ আওয়ামী লীগ সরকারের বৈধতা দিতে অবশেষে সংসদে গিয়েছে! এই যাওয়ার পেছনে তাদের যুক্তি হলো, ‘দলীয় সিদ্ধান্ত ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ!’ এই আসা-যাওয়ায় তাদের অর্জন হলো অশ্বডিম্ব!

বিএনপির বর্তমান হলো অন্তঃসারশূন্য রাজনীতি। কেননা ওহ ঃযব পড়হঃবীঃ ড়ভ ধংংঁৎধহপব ঃড় ঃযব চধৎষরধসবহঃ, ঃযব নধরষ মৎধহঃবফ ঃড় ইবমঁস তরধ ধিং হড়ঃ ঁহঁংঁধষ! কিন্তু বিএনপি সেই সুযোগ হারিয়েছে মি. ডিকে এবং কাদের সিদ্দিকী-মান্না গংয়ের কূটকৌশলের কাছে। রাজনীতির এসব উচ্ছিষ্ট বিএনপির কাঁধে ভর করে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিলো, কিন্তু তারা চরমভাবে পর্যুদস্ত হয়েছে বঙ্গবন্ধু কন্যার কৌশলী রাজনীতির কাছে। এখন বিএনপি একূল-ওকূল হারিয়ে ‘কূলহারা কলঙ্কিনী!’ মাঝখানে বলির পাঁঠা হয়েছেন বেগম জিয়া! তাই তারেক রহমান বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে শপথ নেয়ার নির্দেশ দিয়েছেন ক্ষীণ একটা আশা নিয়ে, ‘যদি বঙ্গবন্ধু কন্যা সদয় হয়ে দুর্নীতিবাজ বেগম জিয়াকে জামিনের বিষয়ে উদ্যোগ নেন! যদি, ২১ আগস্টের হত্যা মামলা থেকে নিষ্কৃতি পাওয়া যায়! যেন তাকে ব্রিটেন থেকে ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ মরিয়া না হয়! এই ঘটনায় আওয়ামী লীগ মস্ত খুশি! তাদের ভেতরে সুরের ঝর্ণাধারা ছলাৎ ছলাৎ বইছে! বাক বাকুম বাকুম বাকুম! এই বিএনপি কতোদূর আগাবে? হয়তো টিকে যাবে, কিন্তু ভবিষ্যৎ পরিণতি দেশবাসীর চোখের সামনে তাহলো, ‘এরশাদ’! বুক ফাটে তো মুখ ফুটে না! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়