শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৪:২১ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে আর কোনো পরিবর্তন আনা হবে না, বললেন নান্নু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন বিশ্বকাপের জন্য গত ১৬ এপ্রিল ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ। এই স্কোয়াড ঘোষণার পর তাসকিন আহম্মেদকে কেনো দলে রাখা হয়নি তা নিয়ে অনেক সমালোচনা হয়েছিলো। প্রাথমিক পর্যায়ে ত্রিদেশীয় সিরিজেও রাখা না হলে পরে তাসকিনকে নেওয়া হয়েছিলো। বলা হয়েছিলো যদি এই সিরিজে ভালো করে তাহলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে পারেন তিনি। কিন্তু দলের বাকি সদস্যের পারফর্মের কারণে একাদশে সুযোগ হয়নি তাসকিনের। তাই আসন্ন বিশ্বকাপের স্কোয়াডেও কোনো পরিবর্তন আসছে না টাইগারদের। সেই কথা আবারও স্পষ্ট জানিয়ে দিলেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, টাইগারদের স্কোয়াডে আর কোনো পরিবর্তন আনা হবে না।

সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে ক্রিকেটারদের এমন পারফর্মে সন্তুষ্ট নির্বাচকরা। প্রধান নির্বাচক নান্নু জনপ্রিয় ওয়েবসাইড ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিশ্বকাপের জন্য বেছে নেয়া প্রথম জনের প্রতি তাদের বিশ্বাস আছে। তাই আর কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, এই দলটিই খেলবে বিশ্বকাপে।

নান্নুর ভাষ্যমতে, ‘বর্তমানে ইংল্যান্ডে অবস্থানকারী ১৫ জনের দলের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়ই সর্বোচ্চ পর্যায়ে তাদের ভালো পারফর্ম করতে পারার সামর্থ্যের প্রমাণ দিয়েছে এবং মূলত এই কারণেই আমরা তাদেরকে বেছে নিয়েছি।’

উল্লেখ্য, বাংলাদেশের স্কোয়াডের ১৩ জন সদস্য বর্তমানে লেস্টারে অবস্থান করছে। সেখানে অনুশীলন ক্যাম্প করছে সাকিব-মুশফিকরা। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দেশে ও ওপেনার তামিম ইকবাল দুবাইতে রয়েছেন। তারাও খুব শীঘ্রই দলের সাথে লেস্টারে যোগ দেবেন।

  • সর্বশেষ