শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল, কী প্রভাব ফেল‌তে পা‌রে বাংলাদেশ-ভারত সম্পর্কে? ◈ শুক্রবার পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের প্রথম টেস্ট, অলরাউন্ড পারফর‌মেন্স কর‌লে সি‌রিজ জেতা সম্ভব: নাজমুল হো‌সেন ◈ ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে জামায়াত ও এনসিপি বিরোধ চর‌মে ◈ বিশ্বকা‌পে অংশগ্রহণ নি‌য়ে ফিফাকে নতুন শর্ত দিলো ইরান ◈ দেশে হাম পরিস্থিতি অবনতির দিকে, একদিনে আরও ১২ শিশুর মৃত্যু ◈ স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টার: ইসির নীতিগত সিদ্ধান্ত ◈ তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ◈ মোদীর অনুরোধে অমিত শাহকে ‘বাঁচিয়েছিলেন’ শারদ পাওয়ার, পরে তাঁর দলই ভেঙে দেয় এই জুটি’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের কথায় উঠ‌বস আইসিসির: সাইমন হার্মার ◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৪:৫০ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাথুরাম গডসের জন্মদিন পালন, গ্রেপ্তার হিন্দু মহাসভার ছয় সদস্য

শেখ নাঈমা জাবীন : গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের জন্মদিন পালনের অভিযোগে হিন্দু মহাসভার ছয় সদস্যকে গ্রেপ্তার করলো ভারতীয় পুলিশ। সোমবার ভারতের সুরাটের একটি মন্দির থেকে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকার সম্প্রীতি এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এনডিটিভি

ওইদিন সুরাটের সূর্যমুখী হনুমান মন্দিরে নাথুরাম গডসের জন্মদিন পালন করে হিন্দু মহাসভার ধৃত ছ’জন সদস্য। সুরাটের পুলিশ কমিশনার জানান, ‘মন্দিরের মধ্যেই প্রদীপ জ্বালিয়ে, মিষ্টি বিতরণ করে, ভজন-সংগীতের মাধ্যমে নাথুরাম গডসের জন্মদিন পালন করে হিন্দু মহাসভার ধৃত ছয় সদস্য। এমনকী সেই অনুষ্ঠানের ছবি ও ভিডিও তুলে, তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ারও ব্যবস্থা করে তারা।

নিন্দা করেছেন গুজরাটের বিজেপি নেতা ভরত পাÐে। গুজরাট কংগ্রেসের মুখপাত্র মণীশ দোশী জানান, ‘দেশের জনগণকে বিজেপি আগে জানাক যে, তারা কার মতাদর্শে বিশ্বাস করে? গান্ধী নাকি নাথুরাম গডসে? কারণ গেরুয়া শিবিরের অনন্ত কুমার হেগড়ে, সাধ্বী প্রজ্ঞার মতো নেতারা গডসের মতাদর্শ প্রচারেই বেশি উৎসাহি।’ সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়