শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৩:১৯ রাত
আপডেট : ২২ মে, ২০১৯, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী বললেন, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই

আবুল বাশার নূরু: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নের ধারা যেন বজায় থাকে, বাংলাদেশ যাতে বিশ্ব দরবারে মাথা উচু করে চলতে পারে সেজন্য সকলকে এগিয়ে আসতে হবে। শুধু শহর নয়, সকল গ্রামের মানুষ যেন উন্নয়নের সুবিধা পায়, সুস্থ জীবন পায় সেটাই কামনা করি।

পেশাজীবীদের সম্মানে মঙ্গলবার গণভবনে আয়োজিত ইফতার মাহফিলে শেখ হাসিনা একথা বলেন। সাংবাদিক, সাহিত্যিক, কবি, প্রোকৌশলী, চিকিৎসক, আইনজীবী শিক্ষকরা ইফতারে যোগ দেন।

শেখ হাসিনা বলেন, শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমি সংগ্রাম করে চলেছি। বঙ্গবন্ধু দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে স্বাধীনতা এনেছিলেন তার সুফল যেন দেশবাসী পায়, ক্ষুধা দারিদ্র থেকে যেন মুক্তি পায়, মুক্তিযুদ্ধের চেতনায় যেন দেশ গড়ে উঠে সেই লক্ষ্যেই আমি কাজ করছি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। দেশের মানুষ যে আস্থা ও বিশ্বাস আমার ওপর রেখেছে তার যাতে মর্যাদা রাখতে পারি সেই দোয়া চাই।

জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি এর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যার যার কর্মস্থল থেকে সবাই এই চেষ্টাই চালাবেন, যাতে আমাদের মাতৃভূমি বিশ্বের দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে পারি।

জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের কাজে নিয়োজিত আইন শৃংখলা বাহিনীর সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাদের সম্মিলিত পরিশ্রমেই আজ আমরা জঙ্গিবাদ দমন করতে সফল হয়েছি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়