শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০২:৫২ রাত
আপডেট : ২২ মে, ২০১৯, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির সংসদে যোগ দেয়া ভুল ছিলো, বললেন মান্না

শিমুল মাহমুদ : সারা দেশের মানুষ ভেবে ছিলো বিএনপির নির্বাচিত নেতারা সংসদে যোগ দেয়ার পর হয়তো খালেদা জিয়া মুক্ত হবে। কিন্তু তা ভুল প্রমাণ হয়েছে। আমরা যে নির্বাচনকে অস্বীকার করেছি, যে নির্বাচন একটা ডাকাতির নির্বাচন, সেই নির্বাচনকে একরকম মেনে নেওয়ার কায়দা করবো, সংসদে যাবো এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বার্তা বলবো, দেখি উনি একটু নরম হয় কিনা, তার একটু ভয় হয় কিনা এবং তিনি বেগম জিয়ার ব্যাপারে চিন্তা করেন কিনা। সে ভরসা ভুল চিন্তা।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে মাহমুদুর রহমান মান্না বলেন, নতুন করে কেরানীগঞ্জে আদালত স্থাপন করা হচ্ছে বেগম জিয়াকে নেয়ার জন্য। আপনারা বলছেন ঈদের আগে তার মুক্তি চাই আর সরকার বলছেন ঈদের পর তাকে কেরানীগঞ্জ নিয়ে যাবো। এই সরকারে কোনো দয়া মায়া নাই। যতো দিন পর্যন্ত বেগম জিয়া জেলের মধ্যে আছেন ততোদিন পর্যন্ত এ সরকার নিরাপদ। তাই তাকে বের হতে দেয়া হবে না। একটা একটা মামলায় জামিন পাচ্ছেন আর প্রতিদিন নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে। যাতে তিনি কোনো রকমে বের না হতে পারেন।

তিনি বলেন, যেদিন বেগম জিয়া জেলে গেলেন, সে দিনের ঢাকা শহরের দৃশ্য আপনাদের মনে আছে। হাজার হাজার ছাত্র, তরুণ, যুবক মিছিল করতে করতে বেগম জিয়ার গাড়ি বহরের সাথে হেটে হেটে আদালত পর্যন্ত গেছে। ঐ মানুষ চাই, রাজ পথে চাই, প্রতিবাদি মানুষ চাই। আমরা সংসদ চাই না, নতুন নির্বাচন চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়