শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০২:২১ রাত
আপডেট : ২২ মে, ২০১৯, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিন সালমানের পত্রিকা আরব নিউজের সম্পাদকীয়তে ইরানের ওপর যুক্তরাষ্ট্রকে হামলার আহবান

রাশিদ রিয়াজ : সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমানের মালিকানাধীন আরব নিউজের সম্পাদকীয় বলছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবিলম্বে কঠিন সামরিক আঘাত হানা উচিত। বিশ্বনেতৃবৃন্দ যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিক তখন আরব নিউজ এধরনের সম্পাদকীয়তে বলছে, ইরানকে অবশ্যই কঠিন আঘাত হানা উচিত। ইরানকে বিনা শাস্তিতে যুক্তরাষ্ট্র যেন ছেড়ে না দেয়। এবং ইরানের ওপর পরবর্তী যৌক্তিক আঘাত সার্জিক্যাল স্ট্রাইকস’এর মতই হওয়া প্রয়োজন। সিরিয়ায় যেমন যুক্তরাষ্ট্র ধারাবাহিক আঘাত হেনেছে তেমন আঘাত ইরানের ওপর আঘাত হানা দরকার। মিডিল ইস্ট মনিটর

ইয়েমেনে সৌদি আগ্রাসনের পাল্টা আঘাত হিসেবে সৌদিতে আরামকো পেট্রোল পাম্পে যে ড্রোন হামলা চালিয়েছে হুথি সমর্থিত দেশটির সেনাবাহিনী তার জন্যে ইরানকে দায়ী করে আরব নিউজের সম্পাদকীয়তে বলা হয়, ইরানকে বুঝিয়ে দেয়া উচিত প্রতিটি আঘাতের পাল্টা জবাব আছে।

দীর্ঘ দিন ধরে রিয়াদ ইরানের ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গন ও বিশ্বনেতাদের কাছে সাবধান করে আসছে তা উল্লেখ করে আরব নিউজ বলে, ইরানের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে চীন ও ইউরোপের দেশগুলো যে পারমানবিক সমঝোতা করেছে তারা আসলে ইরানকে নিয়ে বাস্তবতা উপলব্ধি করতে পারেনি। তবে ইরানের সঙ্গে পারমানবিক সমঝোতা চুক্তি হওয়ার পর থেকে এর বিরোধিতা করে আসছে সৌদি আরব, আমিরাত, মিসর ও ইসরায়েল।

  • সর্বশেষ