শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০১:১৭ রাত
আপডেট : ২২ মে, ২০১৯, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবলকে বিদায় জানালেন জাভি হার্নান্দেজ

স্পোর্টস ডেস্ক : ফুটবল জগতে অনন্য এক নক্ষত্রের নাম জাভি হার্নান্দেজ। ২১ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়ই তিনি খেলেছেন ১৭ বছর। বার্সার সাবেক এই ফুটবল লিজেন্ড কাতারভিত্তিক ক্লাব আল-সাদের হয়ে সোমবারই শেষ ম্যাচ খেলেছেন। পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাভি।

বার্সায় দীর্ঘ ক্যারিয়ারে আটবার লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছেন। তার নেতৃত্বে তিনবার কোপা দেল রে ও চারবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছে কাতালানরা।

৩৯ বছর বয়সী জাভি স্পেনের হয়ে দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ ও একটি বিশ্বকাপও জিতেছেন। দীর্ঘ ক্যারিয়ারে হাজারেরও বেশি ম্যাচ খেলে ১২৩টি গোল ও ৩২টি ট্রফি জিতেছেন তিনি। - গোল ডটকম

  • সর্বশেষ