শিরোনাম
◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর ◈ বাংলাদেশের পাটপণ্যে নতুন শুল্ক বসাল ভারত, বাড়ল রপ্তানি চ্যালেঞ্জ! ◈ বিদেশে বাংলাদেশি মিশনে এমপিদের সফর-সভা নিয়ে নতুন নির্দেশনা ◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ?

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ১০:১৩ দুপুর
আপডেট : ২১ মে, ২০১৯, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষিকে বাঁচাতে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানেরা দাবি তুলেছেন কৃষকেরা

হ্যাপি আক্তার : সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষমাত্রা বাড়ানেরা দাবি তুলেছেন কৃষকেরা। তারা জানান যে পরিমাণ ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে তার চেয়ে অনেক বেশি ধান রয়েছে কৃষকের কাছে। তাই কৃষক বাঁচাতে লক্ষ্যমাত্রা বাড়ানো বিকল্প নেই। একাত্তর টেলিভিশন।

১৫ মে থেকে ধান কেনা শুরু হয়েছে নওগায়। এবার এজেলা থেকে সংগ্রহ করা হবে ৫ হাজার ৬৩২ মেট্রিকটন ধান। যা জেলার মোট উৎপাদনের অর্ধেকেরও কম। শুধু তাই নয়, এজন কাডধারি কৃষক সর্বোচ্চ বিক্রি করতে পারবেন ৩ মেট্রিকটন ধান। আর বাকিটা বিক্রি করতে হবে মিলারদের কাছে। যে কারণে খুব একটা লাভ হবে না বলে মনে করেছেন প্রান্তিক কৃষকেরা।

কৃষকরা বলেছে, এক বিঘা জমিতে ধান উৎপাদন করে গেলে ১৩-১৪ হাজার টাকা খরচ হয়। যার কারণে বর্তমানে যে মূল্য তার জন্য অনেক লোকসান গুণতে হচ্ছে কৃষকদের।
এই কর্মসূচির আওতায় সারা দেশ থেকে মাত্র ১ লাখ মেট্রিকটন ধান কিনবে সরকার। অথচ একই সময়ে মিলারদের কাছ থেকে কেনার কথা রয়েছে ১২ লাখ মেট্রিকটন চাল।

মিলার মালিকরা বলেছেন, দেশের কৃষকরা চাল উৎপাদন করেন না তারা ধান উৎপাদন করেন। মিলাররা কৃষকের কাছ থেকে ধান কিনে চাল উৎপাদন করে সরকারের কাছে অধিক মূল্যে বিক্রি করেন।

এ অবস্তায় মিলারদের কাছ থেকে চাল না কিনে কৃষকদের কাছ থেকে বেশি পরিমানে ধান কেনার দাবি তোলা হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, বড় বড় অটো রাইস মিলের মালিকরা এই ধানকে কেন্দ্র করে লুটপাটের প্রক্রিয়া চালু করেছেন।
এদিকে সরকারিভাবে ধান কেনা শুরু হয়েছে বরিশালেও। সেখানেও কার্ডধারি কৃষকরাই থাকছেন এই কর্মসূচির আওতায়। যদিও এর কিছুটা সুফল পাচ্ছেন বলে জানিয়েছেন কৃষকরা। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ