শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৪:০৪ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৪:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধারাভাষ্য দিতে স্পেন যাবেন বাংলাদেশের জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো লা লিগায় ধারাভাষ্য দিতে ব্রডকাস্টিং চ্যানেলের আমন্ত্রণে দুবাই যান বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানে ৪ দিনের সফরে কিছু ম্যাচে ধারাভাষ্য দেন তিনি। আর এই ধারাভাষ্য দিয়েই অভিভ‚ত করেছেন কর্তৃপক্ষ কে। ফলে আগামী মৌসুমের জন্যে জামালের সাথে চুক্তি স্বাক্ষর করে ফেলেছে প্রতিষ্ঠান টি। জামাল ভুঁইয়া আগামী মৌসুমে যখন ছুটিতে ডেনমার্ক যাবেন তখন সময় করে স্পেনের কিছু ম্যাচে ধারাভাষ্য দিবেন এমন খবরই জানিয়েছেন তিনি।

এছাড়াও বাংলাদেশের কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ধারাভাষ্যকার হিসেবে ডাকলেও কাজ করার আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন।

উল্লেখ্য, গত শনিবার রাতে ভ্যালেন্সিয়া ও ভায়াদলিতের মধ্যেকার ম্যাচে ধারাভাষ্য দিয়ে অভিষেক হয় জামাল ভূঁইয়ার। পরদিন রোববার বার্সেলোনা ও এইবারের ম্যাচেও ধারাভাষ্য দেন এই অধিনায়ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়