শিরোনাম
◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল ◈ যমুনা ঘিরে আন্দোলন, রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৬:৫৩ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪০০ স্নাতক পড়–য়ার ঋণ মেটানোর কথা দিলেন এক মার্কিন কোটিপতি

সৌরভ নূর : ভিস্তা ইকুইটি পার্টনার্সের প্রতিষ্ঠাতা-সিইও রবার্ট এফ স্মিথ ২০১৯-এ যাঁরা পাশ করে বার হবেন, শিক্ষাখাতে নেওয়া তাঁদের যাবতীয় ঋণ শোধ করবেন বলে ঘোষণা দিয়ে সকলকে অবাক করে দিয়েছেন।--এবিপি আনন্দ
কলেজে নতুন শিক্ষাবর্ষ শুরুর বক্তৃতা দিচ্ছেন এক কোটিপতি, শ্রোতা ৪০০-র কাছাকাছি স্নাতক স্তরের পড়ুয়া, রয়েছেন শিক্ষক শিক্ষিকারাও। হঠাৎ সকলের চোখ বিস্ময়ে গোল। বক্তা ঘোষণা করেছেন, কলেজের শেষ বছরের সব পড়–য়ার শিক্ষা ঋণ তিনি শোধ করবেন নিজের পকেট থেকে! আটলান্টার মোরহাউস কলেজে পড়েন শুধু ছেলেরা, তাঁদের সিংহভাগই কৃষ্ণাঙ্গ। রবার্ট নিজেও কৃষ্ণাঙ্গ। কলেজে বক্তৃতা দিতে দিতে তিনি ঘোষণা করেন, আমেরিকায় তাঁরা আট প্রজন্মের বাসিন্দা। তাই এই দেশের জন্য কিছু করতে চান তিনি। ২০১৯-এ যাঁরা পাশ করে বার হবেন, শিক্ষাখাতে নেওয়া তাঁদের যাবতীয় ঋণ শোধ করবেন তিনি। আমেরিকায় শিক্ষাখাতে খরচের পরিমাণ অত্যন্ত বেশি, অ্যারন মিচম নামে মোরহাউস কলেজেরই এক ছাত্র হিসেব করে দেখিয়েছেন, শিক্ষার জন্য তাঁকে ঋণ নিতে হয়েছে ২ লক্ষ মার্কিন ডলার, এ জন্য ২৫ বছর ধরে তাঁর সম্ভাব্য মাসিক উপার্জনের অর্ধেক দিয়ে এই ঋণ শোধ করতে হবে তাঁকে। কিন্তু রবার্টের ঘোষণায় সেই ঋণের চাপ মুহ‚র্তে উধাও হয়ে যাওয়ায় দর্শকাসনে বসা অ্যারন আনন্দে কেঁদে ফেলেন। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়