শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ২১ মে, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণকালে হিযবুত তাহরীরের সদস্য আটক

সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য মো. রমজান হোসেনকে আটক করেছে র‌্যাব-১০। তার কাছ থেকে ৮৪ কপি লিফলেট, ১টি মোবাইল ফোনসেট, নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

সোমবার ব্যাটালিয়নটি জানায়, রোববার রাতে ব্যাটালিয়নের একটি দল অভিযান চালিয়ে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকা থেকে সরকার ও রাষ্ট্র বিরোধী লিফলেট বিতরণকালে হাতেনাতে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক রমজান হিযবুত তাহরীর মিডিয়াসেলের লিফলেট তৈরি ও প্রচার কাজে সক্রিয়ভাবে জড়িত। সে ও তার সঙ্গীরা বিভিন্ন প্রকার উগ্রবাদী বই ও লিফলেট বিতরনের মাধ্যমে নাশকতার সৃষ্টির উদ্যোগসহ জননিরাপত্তা বিঘ্ন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে বিরুপ ধারনা প্রদানসহ সাধারণ ধর্মভীরু লোকদের উগ্রবাদী কর্মকান্ডে উদ্বুদ্ধ করার অপতৎপরতা চালিয়ে আসছিল। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়