শিরোনাম
◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ১০:৪৫ দুপুর
আপডেট : ২০ মে, ২০১৯, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌসুমী বায়ু পরিবর্তন না হওয়া পর্যন্ত কমবে না ভ্যাপসা গরম

ইসমাঈল হুসাইন ইমু : জুনে মৌসুমী বায়ু পরিবর্তন না হওয়া পর্যন্ত গরম কমবে না বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসময় তাপমাত্রার উঠা-নামার কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া বয়ে যেতে পারে।

গতকাল রোববার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৬ সেলসিয়াস রেকর্ড হয়েছে রাজশাহীতে। আবহাওয়া অফিস বলছে, এমাসের বাকি কয়েকদিনে তাপমাত্রা কম না। মৌসুমী বায়ু পরিবর্তন না হওয়া পর্যন্ত কমবে না ভ্যাপসা গরম। এসময় ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিলা ও রাজশাহীতে হঠাৎ ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বর্তমান তাপমাত্রা কমতে হলে টানা দুই দিন বৃষ্টিপাত প্রয়োজন। এমাসে এরকম টানা বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়