শিরোনাম
◈ মির্জা আব্বাসসহ ৫ জন সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত ◈ সংসদে সাউন্ড সিস্টেমে বিপর্যয়, অধিবেশন ২০ মিনিট বিরতি ◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর ◈ রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩ ◈ সংসদের কোরাম, ওয়াক আউট, এক্সপাঞ্জের মানে কী? ◈ বাংলা‌দে‌শের কা‌ছে হে‌রে যাওয়ায় পাকিস্তানের ক্রিকেট নিয়ে ‌মোহম্মদ আমিরের শঙ্কা ◈ তা‌মিম ইকবাল যে যোগ্যতায় বিসিবি সভাপতি হতে চান ◈ আ. লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : রাষ্ট্রপতি ◈ সংসদে নজীরবিহীন হট্টগোল, প্ল্যাকার্ড-গেট, গেট গেটআউট স্লোগানে রাষ্ট্রপতিকে ‘ধিক্কার’ ◈ খালেদা জিয়া রাজনৈতিক জীবনে গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি: মির্জা ফখরুল

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ১১:২৩ দুপুর
আপডেট : ২০ মে, ২০১৯, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিবেন যুবরাজ

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে যে তার ফেরা খুবই কঠিন, তা হয়তো বুঝতে পেরেছেন যুবরাজ সিংহ। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথাও ভাবতে শুরু করেছেন ভারতীয় অলরাউন্ডার। তার লক্ষ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে আইসিসি অনুমোদিত বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলা।

যুবরাজ শেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৭ সালে জুনের ৩০ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তার পর থেকে ভারতীয় দলের দরজা তার জন্য খোলেনি। আপাতত ভারতীয় বোর্ডের অনুমতির জন্য অপেক্ষা করছেন। বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি পেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করবেন।

এ বিষয়ে ভারতীয় বোর্ডের সঙ্গে যোগাযোগও করেছেন যুবরাজ। রবিবার বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেন, ‘আন্তর্জাতিক ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন যুবরাজ। বোর্ডের সঙ্গে সরাসরি কথা বলতে চান উনি। বেশ কয়েকটি টি-টোয়েন্টি লিগ থেকে তার কাছে প্রস্তাব এসেছে। যেমন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের ইউরো টি-টোয়েন্টি স্ল্যাম থেকেও ওকে প্রস্তাব দেওয়া হয়েছে।’

বোর্ডের সেই কর্তা বলেন, ‘যুুবরাজের বিষয়টি আমাদের খতিয়ে দেখতে হবে। ও যা চাইছে, তা নিয়মের মধ্যে পড়ে কি না দেখতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়