শিরোনাম
◈ আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার ◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ১১:২২ দুপুর
আপডেট : ২০ মে, ২০১৯, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফির নায়িকা হতে চাই: পূজা চেরি (ভিডিও)

বিনোদন প্রতিবেদক : সারাবিশ্বে অনেক খেলোয়াড়দের বাস্তব জীবনের গল্প ওঠে এসেছে পর্দায়। বিভিন্ন ইস্যুতে তাদের জীবনের গল্প পর্দায় তুলে ধরা হয়ে থাকে। এতে উঠে এসেছে তাদের ত্যাগ কিংবা বিভিন্ন স্ক্যান্ডাল বা পরকীয়ার কাহিনী। তবে এর বাহিরেও খেলোয়াড়দের জনপ্রিয়তা কিংবা তাদের অনুসরণ করে নির্মাণ করা হয় সিনেমা। সেই সিনেমায় কেউ নায়কের ভূমিকায় অভিনয় করেন আবার অনেকে করেন না। তবে আজকের কাহিনীটি ভিন্ন।

হলিউড কিংবা বলিউডের মতো ঢালিউডেও কোনও একদিন জাতীয় দলের নেতা থেকে পুরাদস্তুর রাজনীতিবিদ হয়ে ওঠা মাশরাফিকে নিয়ে ছবি বানানো হবে কিনা সেটা সময়ই বলে দিবে। ইতোমধ্যে তাকে নিয়ে ছবি নির্মাণের ঘোষণাও দিয়েছেন বেশকজন নির্মাতা। এ বিষয়ে মুখ খোলেননি মাশরাফি।

তবে বাস্তব জগতের নায়ক মাশরাফি সিনেমার নায়কদের থেকে অনেক এগিয়েই। বলতে গেলে বাস্তব জীবনের নায়ক তিনি। এমন বিষয় সামনে এনেই শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়া অভিনেত্রী প‚জা চেরি বললেন, মাশরাফি তার ক্রাশ। এই কথা অকপটে স্বীকার করলেন তিনি।

খেলার জগতের সঙ্গে তেমন সম্পর্ক না থাকলেও মাশরাফির প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। মাঠে ম্যাশের খেলা এবং মাঠের বাইরে তার ব্যক্তিত্ব পূজার হৃদয়ে কাঁপন ধরায়। সে বিষয়টি পূজা নিজেই জানিয়েছেন।

সদ্যই মাধ্যমিক পার করেছেন প‚জা চেরি ২০১২ সালে 'ভালোবাসার রঙ' ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন প‚জা চেরি। পরের দুই বছরে 'তবুও ভালোবাসি' এবং 'অগ্নি' চলচ্চিত্রে দেখা যায় তাকে।

তবে প্রাপ্ত বয়স্ক অভিনেত্রী হিসেবে প‚জা প্রথম অভিনয় করেন ২০১৮ সালে, ন‚র জাহান ছবিতে। এরপর ‘পোড়ামন টু’, ‘দহন’, ‘প্রেম আমার টু’ এর মতো ছবিতে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন পূজা চেরি রয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়