শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৯:২৮ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবিত্র হজ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু

জাবের হোসেন : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে। সোমবার থেকে হজ ফ্লাইটের টিকেট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে বলে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন। বিডিনিউজ ২৪

তিনি বলেন, এ বছর হজে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। বিমানের হজ ফ্লাইট শুরু হবে ৪ জুলাই থেকে। এরপর ৫ অগাস্ট পর্যন্ত ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান।

শাকিল মেরাজ জানান, এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দা ১০টি, সিলেট থেকে জেদ্দা তিনটি, চট্টগ্রাম থেকে মদিনায় সাতটি ডেডিকেটেড হজ ফ্লাইট চলবে। বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজযাত্রীদের।

এ বছর হজ ফ্লাইটে নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার করবে বিমান। বিমানের ফিরতি হজ ফ্লাইট ১৭ অগাস্ট থেকে শুরু হয় শেষ হবে ১৪ সেপ্টেম্বর।

শাকিল মেরাজ বলেন, ঢাকায় ইমিগ্রেশন করা হবে হজযাত্রীদের। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে না। তবে এজন্য ফ্লাইটের একদিন আগে হজযাত্রীদের তথ্য সৌদি আরবে পাঠাতে হবে। ওই সময়ের পর ফ্লাইটে নতুন করে যাত্রী নেওয়া যাবে না।

এ কারণে হজ এজেন্ট ও যাত্রীদেরকে তাদের ফ্লাইট ডিপার্চারের ২৪ ঘণ্টা আগেই যাত্রার বিষয়টি আবশ্যিকভাবে নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, নির্ধারিত শিডিউলের বাইরে অতিরিক্ত ¯øট দেবে না সৌদি সরকার। জটিলতা এড়াতে এ বছর কোনো হজযাত্রী ফ্লাইট বাতিল করলে বা সময় পরিবর্তন করলে জরিমানা আদায় করবে বিমান। যাত্রা বাতিলের ক্ষেত্রে ৩৫০ ডলার এবং যাত্রার তারিখ পরিবর্তনের ক্ষেত্রে সময় ভেদে ২০০ থেকে ৩০০ ডলার পরিশোধ করতে হবে। সম্পাদনা- কায়কোবাদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়