শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৭:১৫ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে থাকতে আরও ২৮১ দিন সময় পেলো অ্যাকর্ড

মহসীন কবির: তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা বিষয়ে কাজ করা ইউরোপীয় ক্রেতাদের জোট 'অ্যাকর্ড' আরো ২৮১ বাংলাদেশে দিন সময় দিয়েছে আদালত। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ মামলার এ রায় দেন।

এর আগে ১৫ এপ্রিল বাংলাদেশে ইউরোপের ক্রেতাদের সমন্বয়ে গঠিত কারখানা পরিদর্শন জোট অ্যাকর্ডের কার্যক্রম চালানো নিয়ে করা মামলার পরবর্তী শুনানি ১৯ মে পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের পর একই বছরের ১৫ মে ইউরোপের ২০টি দেশসহ উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার ২০০ ব্র্যান্ড এবং খুচরা ক্রেতা ও কয়েকটি ট্রেড ইউনিয়নের সমন্বয়ে অ্যাকর্ড গঠিত হয়। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ৫ বছরের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে। তবে সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে অতিরিক্ত ৬ মাস সময় এ দেশে কাজ করার সুযোগ দেয়া হয় অ্যাকর্ড এবং অপর ক্রেতাজোট উত্তর আমেরিকার অ্যালায়েন্সকে। বর্ধিত সেই মেয়াদও শেষ হয়েছে।

এরপর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বাংলাদেশে অ্যাকর্ডের কার্যক্রম নিয়ে চূড়ান্ত রায় দিয়ে বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নিতে অ্যাকর্ডকে নির্দেশ দেন। এরপর মামলাটি আপিল বিভাগে যাওয়ার পর থেকে বারবার সময় আবেদন করে আসছে অ্যাকর্ড।

  • সর্বশেষ