শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৪:৫৩ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে কালশী পাইপ ড্রেন নির্মাণ

সুজিৎ নন্দী : জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসি মেয়রের উদ্যোগে কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ১৮৮ মিটার দীর্ঘ বাইপাস ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ড্রেন নির্মাণের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পুরো কাজটি সম্পন্ন হবে।

শনিবার কালশী এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ওয়ার্ড কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী, তত্ত্বাবধায়ক প্র্রকৌশলী শরিফ উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী এনামুল কবির উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ