শিরোনাম
◈ বিএনপির সরকারকে ইতিবাচকভাবে দেখছে ভারত, তবে কৌশলগত উদ্বেগ চীনকে ঘিরে ◈ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকায় পরিচ্ছন্নতা ও নগরসেবা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই ◈ প্রশাসনে বড় রদবদল, সচিবালয়ে নতুন মুখের অপেক্ষা ◈ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে ◈ রাবিতে শিক্ষার্থীকে মারধর: জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ◈ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ, ‘ইতিবাচক অগ্রগতি’র কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন

প্রকাশিত : ১৮ মে, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ১৮ মে, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের সেরা পারফরমেন্সগুলো

স্পোর্টস ডেস্ক: গতকাল শুক্রবার শেষ হলো আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের অংশগ্রহণে ত্রিদেশীয় সিরিজ। ফাইনাল ম্যাচে উন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলে মাশরাফি বাহিনীরা। টাইগারদের এই শিরোপা জিততে সময় লেগেছে ১০টি বছর। খেলেছে ফাইনাল, যার মধ্যে লাকি সেভেনে গিয়ে কাক্সিক্ষত শিরোপাটি নিজেদের করে নিতে পারে টাইগারা।

ত্রিদেশীয় সিরিজে ব্যাট-বলে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। তবে এক চুল ছাড় দেয়নি প্রতিপক্ষ উইন্ডিজ কিংবা আয়ারল্যান্ডও। সিরিজের প্রথম ম্যাচেই আইরিশদের বিপক্ষে উইন্ডিজের বিশ্বরেকর্ড গড়া উদ্বোধনী জুটি। রানের ছড়াছড়ি। আর পরের ম্যাচেই বাংলাদেশের কাছে উইন্ডিজরা পরাস্থ।

সিরিজে সর্বোচ্চ রান এসেছে উইন্ডিজ ব্যাটসম্যান শাই হোপের ব্যাট থেকে। ৫ ম্যাচ খেলে হোপের সংগ্রহ ৪৭০ রান। সর্বোচ্চ ব্যক্তিগত রান ১৭০, আয়ারল্যান্ডের বিপক্ষে। আর ব্যাটিং গড় ৯৪। আছে দুই শতকের পাশাপাশি দুই অর্ধশতকও।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সৌম্য সরকার। তিন ম্যাচে ১৯৩ রান করেছেন সৌম্য। ৬৪ গড়ে সৌম্যর সর্বোচ্চ সংগ্রহ ৭৩ রান। আর টানা তিন অর্ধশতকও হাঁকিয়েছেন তিনি। দেশের হয়ে চতুর্থ দ্রুততম ফিফটিও স্পর্শ করেছেন বামহাতি এই ওপেনার।

সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকাতেও দাপট উইন্ডিজের। শীর্ষ উইকেট সংগ্রাহক শ্যানন গ্যাব্রিয়েল। চার ইনিংসে গ্যাব্রিয়েলের সংগ্রহ ৮ উইকেট। সেরা পাঁচে বাংলাদেশের আছে মুস্তাফিজুর রহমান এবং অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুইজনই সংগ্রহ করেছে ছয়টি করে উইকেট। মাশরাফি চার ম্যাচ খেললেও তিনটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। কাটার মাস্টার কিছুটা খরুচে বোলিং করলেও কৃপণ বোলিং করেছেন অধিনায়ক মাশরাফি।

সিরিজে সর্বোচ্চ ক্যাচ লুফে নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। পাঁচ ম্যাচে চারটি ক্যাচ নিয়েছেন এই ক্যারিবীয় ক্রিকেটার। আর এক ম্যাচে তিনটি ক্যাচ নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন টাইগার ক্রিকেটার লিটন দাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়