শিরোনাম
◈ রাজধানীতে আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ◈ অটোগ্যাসে বড় মূল্যবৃদ্ধি, লিটারে বাড়ল প্রায় ১১ টাকা ◈ আখতারুজ্জামানের জামিন নাকচ, আদালত প্রাঙ্গণে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ ◈ দিল্লিতে রিয়াজ-জয়শঙ্কর বৈঠক, অমীমাংসিত সংকট নিরসনে আলোচনায় জোর ◈ তৃণমূলের রাজ্যসভা আসনে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক ◈ ডেঙ্গুতে আরো ৬ প্রাণহানি, হাসপাতালে ২০৮৯ ◈ সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ইরান

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ১১:৩৮ দুপুর
আপডেট : ১৬ মে, ২০১৯, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে সব ভাষার উইকিপিডিয়া বন্ধ

মাকসুদা লিপি: উইকিপিডিয়া বন্ধ করে দিয়েছে চীন সরকার। এপ্রিল থেকে সব ভাষার উইকিপিডিয়া দেশটিতে বন্ধ আছে বলে নিশ্চিত করেছে উইকিমিডিয়া ফাউন্ডেশন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টারনেট সেন্সরশিপ গবেষকরা দেখেছেন, উইকিপিডিয়া হাজারো এমন সব ওয়েবসাইট যুক্ত করেছিল যেগুলোতে চীন থেকে প্রবেশ করা যায় না। আরটিভি

এর আগে চীনে উইকিপিডিয়ার শুধু চীনা ভাষার সংস্করণটি বন্ধ ছিল। এবার সেই নিষেধাজ্ঞার মাত্রা বাড়ানো হলো। এ সম্পর্কে উইকিমিডিয়া ফাউন্ডেশন জানিয়েছে, তারা এ বিষয়ে কোনও নোটিশ পায়নি।

এক বিবৃতিতে ফাউন্ডেশনটি জানায়, এপ্রিলের শেষ দিকে উইকিমিডিয়া ফাউন্ডেশন বুঝতে পারে চীনে উইকিপিডিয়াতে প্রবেশ করা যাচ্ছে না। ওই বিবৃতিতে আরও বলা হয়, এবার ইন্টারনাল ট্রাফিক বিশ্লেষণ করে আমরা নিশ্চিত করছি, চীনে বর্তমানে উইকিপিডিয়ার সব সংস্করণ বন্ধ আছে।

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে বন্ধ করা হয়েছে। এর আগে ২০১৭ সালে তুরস্ক উইকিপিডিয়া বন্ধ করে দেয়। এছাড়া গত বছর ভেনেজুয়েলাও সাইটটি ব্লক করে।

  • সর্বশেষ