শিরোনাম
◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০৪:১৬ সকাল
আপডেট : ১৬ মে, ২০১৯, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানের বহরে পঞ্চম বোয়িং ৭৩৭-৮০০

দেবদুলাল মুন্না: রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো পঞ্চম বোয়িং ৭৩৭-৮০০। বৃহস্পতিবার (১৬ মে) ভোর পৌনে ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন প্লেনটি অবতরণ করে। কুয়েতের উড়োজাহাজ লিজদাতা প্রতিষ্ঠান আলাফকো থেকে এই এয়ারক্র্যাফ্টটি সংগহ করা হয়েছে।বিমানের জনসংযোগ দপ্তর জানায়, বোয়িং ৭৩৭-৮০০ যুক্ত হওয়ার ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৪টিতে। বিমানের বহরে বর্তমানে ৪টি নিজস্ব নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর, ২টি নিজস্ব বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, ২টি নিজস্ব বোয়িং ৭৩৭-৮০০, লিজে সংগৃহীত ৩টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৩টি ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজ।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, নতুন প্লেনটি ঢাকায় পৌঁছেছে। জুনে বিমানের বহরে যুক্ত হবে ষষ্ঠ বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। এছাড়া আগামী জুলাই ও সেপ্টেম্বর মাসে বিমান বহরে সংযোজিত হবে নিজেদের কেনা দুটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার।
সংশ্লিষ্ট সূত্র বলছে, উড়োজাহাজ সংযোজনের মধ্য দিয়ে বহর শক্তিশালী করার পাশাপাশি রুট ও নেটওয়ার্ক সম্প্রারণে গুরুত্ব দিচ্ছে বিমান। এরই অংশ হিসেবে ১৩ মে ঢাকা-দিল্লি সরাসরি ফ্লাইট চালু করেছে সংস্থাটি।আগামী জুলাই থেকে চালু হতে যাচ্ছে বিমানের ঢাকা-গুয়াংজু ফ্লাইট। জেদ্দা, দাম্মাম ও রিয়াদের পাশাপাশি সৌদি আরবে চতুর্থ গন্তব্য হিসেবে আগামী অক্টোবর থেকে মদিনায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে জাতীয় পতাকাবাহী এ সংস্থাটি।

এছাড়া যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় আগামী জুলাই থেকে কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোরও পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান এখন ১৬টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সবকটি রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। গত অর্থবছরে বিমান রের্কড সংখ্যক ২৬ লাখ যাত্রী পরিবহন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়