শিরোনাম
◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব 

প্রকাশিত : ১৬ মে, ২০১৯, ০১:২৫ রাত
আপডেট : ১৬ মে, ২০১৯, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসহায় বাবার দুধ চুরির পেছনের গল্প (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে একটি সুপার শপ থেকে দুধ চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছিলেন এক বেকার বাবা। একপর্যায়ে প্রকৃত ঘটনা জানতে পেরে ওই বাবাকে বাঁচাতে এগিয়ে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম।

সময়টিভিতে সুপার শপ থেকে দুধ চুরির পেছনের গল্প নিয়ে কথা বলেন সেই বাবা। তিনি বলেন, তিনমাস ধরে চাকরি নেই। হঠাৎ বাসা থেকে ফোন আসে। সন্তানের খাওয়ার জন্য বাসায় দুধ নেই। বেকার জিবনে এই কথা শোনার পর আমি নিরুপায় ছিলাম। কি করবো বুঝতেছিলাম না। আমার হিতাহিত জ্ঞান ছিল না। আমি দুধের প্যাকেট নিয়ে চলে আসি। পেছন থেকে আমাকে ডাক দিলে আমি আরও ঘাবড়ে যাই। আসলে এটা একটা দুর্ঘটনা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম খুব ভাল মানুষ। তিনি নিজের পকেট থেকে দুধের টাকা পরিশোধ করে দেয়।

চাকরির বিষয়ে ডিএমপি খিলগাঁও বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম বলেন, স্বপ্ন থেকে তার চাকরির সুযোগ হয়েছে। তার হাতে নিয়োগপত্রও তুলে দেয়া হয়েছে। এতে আমি খুবই আনন্দিত।

এ প্রসঙ্গে স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, "সহকারী কমিশনার জাহিদুল ইসলামের মাধ্যমে ওই ব্যক্তির সাথে আমরা যোগাযোগ করতে সক্ষম হয়েছি। তাকে এই মাস চালানোর জন্য ৫ হাজার টাকার একটি ভাউচার ও নিয়োগপত্র দেয়া হয়েছে। এছাড়াও তার যোগ্যতা অনুসারে আমাদের প্রতিষ্ঠানে একটি চাকরি দেওয়া হবে"।

  • সর্বশেষ
  • জনপ্রিয়