শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০৯:০৩ সকাল
আপডেট : ১৫ মে, ২০১৯, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই রোজায় তৃপ্তিকর ‘আইসক্রিম পিৎজা’

মুসবা তিন্নি : প্রচণ্ড গরমে রোজা রাখতে হচ্ছে। এজন্য ইফতারে ঠাণ্ডা কিছু রাখলে শরীরকে তা বাড়তি প্রশান্তি দেয়। ইফতারে ঠাণ্ডা শরবত, পানি এবং অন্যান্য আইটেমের পাশাপাশি রাখতে পারেন আইসক্রিম পিৎজা।

দেখে নিন আইসক্রিম পিৎজা কীভাবে তৈরি করবেন
উপকরণ: ভেনিলা/অন্য ফ্লেভার আইসক্রিম ১ হাজার মিলি, মিক্সড ফ্রুট জেলি/ স্ট্রবেরি জেলি ১/২ কাপ, হোয়াইট চকলেট ১/২কাপ, জেমস ১/৩ কাপ, চকলেট চিপস ১/৪ কাপ, কাজু বাদাম ২ টেবিল চামচ, জেলি চকলেট ৪-৫টি।

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি পিৎজা মোল্ড অথবা গোল অথবা গোল চেপ্টা বাটিতে বেকিং পেপার বা ফয়েল পেপার বসাতে হবে। এর উপর ভেনিলা আইসক্রিম দিয়ে স্পেটুলা দিয়ে সমান করে ফ্রিজে ১০ মিনিট রাখতে হবে।

দশ মিনিট হয়ে গেলে এটার উপর জেলি দিয়ে আবার স্পেটুলা দিয়ে সমান করে দিতে হবে। তার উপর গ্রেটার দিয়ে হোয়াইট চকলেট দিতে হবে। সবশেষে পুরোটার ওপর টপিং এর জন্য জেমস্, চকলেট চিপস, জেলি চকলেট, কাজু বাদাম দিয়ে পরিবেশন করতে হবে। সম্পাদনা : এইচ এম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়