শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইকেলের শহর আমস্টারডাম

শেখ নাঈমা জাবীন : আমস্টারডাম হলো নেদারল্যান্ডের রাজধানী। সবার জন্যই এটি একটি কাঙ্ক্ষিত শহর। শহরের ভেতরে রক্তনালীর মতো প্রবাহিত ক্যানেলে ভেসে যাচ্ছে নৌকা, স্টিমার, স্পিডবোট, ওয়াটার বাস। ক্যানেলের দুই ধারে মধ্যযুগীয় গির্জা, রাজপ্রাসাদ।

আমস্টারডামকে ভাসমান শহরও বলা হয়ে থাকে। পুরো শহরে রয়েছে ১৬৫টি খাল। এ কারণেই এটিকে ভাসমান শহর বলা হয়। এছাড়াও এতে রয়েছে ৯০টি ছোট, বড় দ্বীপ আর প্রায় এক হাজার ২০০শ এর কাছাকাছি সেতু। মূলত মাছ ধরার একটি ছোট গ্রাম থেকে আজ ইউরোপের একটি উন্নত শহর হচ্ছে আমস্টারডাম।

আমস্টারডামে প্রায় আট লাখ মানুষের বসবাস। রাজধানী ঢাকা যেরকম রিকশার শহর হিসেবে পরিচিত, ঠিক তেমনি আমস্টারডাম হচ্ছে সাইকেলের শহর। এখানে ছোট-বড়, ছেলে-মেয়ে সকলেই সাইকেল চালায়। রাস্তার পাশে সারিবদ্ধভাবে সাজানো থাকে সাইকেল।

আমস্টারডামে নিরাপদে বাইক চালানোর জন্য রয়েছে প্রশস্ত রাস্তা। বলা হয়ে থাকে যে, আমস্টারডামে বসবাসরত মানুষের তুলনায় বাইকের সংখ্যার বেশি!

শুধু আমস্টারডাম নয়, ইউরোপের সাইক্লিং বান্ধব শহর যেমন কোপেনহেগেন, অসলোর মতো দেশগুলোর থেকে জানা যায়, সাধারণ মানুষের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে সাইকেল চালিয়ে যাতায়াত করলে যানজট, পরিবেশ দূষণ ও যাতায়াতের সময় কমে। এর ফলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এবং শহর আরোও বসবাসযোগ্য হয়ে ওঠে। হ্যালো বিডিনিউজ

  • সর্বশেষ