শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৭:৩৫ সকাল
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইফতার করতে চাওয়া যাত্রীকে বাস থেকে ফেলে হত্যা, চালক রিমান্ডে

সালেহ্ বিপ্লব : বিমানবন্দর সড়কে বাস চাপা দিয়ে যাত্রী হারুণকে মেরে ফেলার ঘটনায় ঘাতক বাসচালক বাহাদুর আলীকে একদিনের রিমান্ডে নিয়েছে বনানী থানা পুলিশ।

শনিবার ইফতারের সময় বাস থামানোর অনুরোধ করেছিলেন হারুণ। চালক বাস থামাননি, বার বার অনুরোধের পরও ভ্রুক্ষেপ করেননি বাসের চালক-হেলপার কেউই। এক পর্যায়ে গেটের কাছে দাঁড়িয়ে থাকা হারুণকে ধাক্কা দিয়ে চলতি বাস থেকে নামিয়ে দেন চালকের সহকারী। সড়কেই পড়ে যান ওই যাত্রী, যিনি পেশায় একজন রংমিস্ত্রীর সহকারী। এরপর ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান চব্বিশ বছর বয়সী যুবকটি।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক রাজিবুল হাসান জানান, গতকাল সন্ধ্যার সময় তিনি বনানী এলাকায় অবস্থান করছিলেন। বনানী থানার বিমানবন্দর সড়কে সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন, এমন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ঘটনার প্রত্যক্ষদর্শী আশপাশেরলাকজনদের সঙ্গে তখন কথা বলেন। জানতে পারেন, বাস থেকে ধাক্কা দিয়ে হারুনকে মেরে ফেলা হয়েছে। বাস চাপা দেয়ার পর বাসটি দ্রুগতিতে এলাকা ছাড়ে। বনানী থেকে খিলক্ষেত চলেও যায়। তখন পুলিশ খবর পেয়ে ঘাতক বাসচালক বাহাদুর আলীকে আটক করে। চালকের সহকারী পালিয়ে যায়।

চালক বাহাদুরকে পাঁচ দিন রিমান্ডে নেয়ার অনুমতি চেয়ে গতকাল আদালতে আবেদন করে পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত চালক বাহাদুর আলীকে একদিন পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়