শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০৭:৫৩ সকাল
আপডেট : ১২ মে, ২০১৯, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াসার পানি নিরাপদ করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ হাইকোর্টের

মহসীন কবির:  ওয়াসার পানি নিরাপদ করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওয়াসার পানি নিয়ে অ্যাডভোকেট তানভীর এক রিট দায়ের করেন। রিটের জবাবে রোববার (১২ মে) হাইকোর্ট এ নির্দেশ দিয়েছেন।

বেশ কিছু দিন ধরে ওয়াসার পানি কতটা 'সুপেয়' তা নিয়ে উঠেছে নানা বিতর্ক। রাজধানী ঢাকায় ওয়াসার পানি নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন ধরণের অভিযোগ দেখা যায় গণমাধ্যমগুলোতে। চলতি বছরের এপ্রিলে ওয়াসার এমডি এক বক্তব্যে বলেছিলেন 'ওয়াসার পানি শতভাগ সুপেয়'। এর প্রতিবাদে ২৩ এপ্রিল মঙ্গলবার ওয়াসার এমডিকে 'সুপেয় পানির' তৈরি শরবত খাওয়ানোর জন্য কারওয়ানবাজারে ওয়াসা ভবনের সামনে হাজির হয়েছিলেন ঢাকার জুরাইনের কয়েকজন বাসিন্দা।

গণমাধ্যমের কল্যাণে এ অভিনব প্রতিবাদের ঘটনা সারা দেশের আলোচনার বস্তুতে পরিণত হয়। রাজধানীর বিভিন্ন স্থান থেকে নাগরিকরা প্রতিবাদ করা শুরু করেন। সম্প্রতি অ্যাডভোকেট তানভীর আদালতে ওয়াসার পানির মান নিয়ে রিট করলে আদালত ওয়াসার পানির মান সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে মতামত চান। সে রিটের ফলাফল হিসেবেই সরকারকে এ নির্দেশ প্রদান করেন আদালত।

  • সর্বশেষ