শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৩:০৮ রাত
আপডেট : ১১ মে, ২০১৯, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি কলা বিক্রি হচ্ছে ২৫ টাকায়!

নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীর বেশ কয়েকটি বাজারে একটি পাকা কলা বিক্রি হচ্ছে ২৫ টাকায়। শুক্রবার (১১ মে) অত্র এলাকার বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

মামুন শেখ নামের এক ক্রেতা বলেন, রমজানের আগে এ ডজন কলা ছিল ৭০ থেকে ১২০ টাকা। অথচ মাত্র তিন রোজা না যেতেই দুই-এক দিনের মধ্যে তা বেড়ে হয়েছে ৩০০ টাকা! ফলে একটা কলাই পড়ছে ২৫ টাকা!

কাটিরহাটের কলা বিক্রেতা শাহ আলম বলেন, পাইকারি মজুতদাররা কম দামে আনলেও কৃত্রিম সংকট দেখিয়ে রমজানে আমাদের কাছে বেশি দামে বিক্রি করছে। তাই আমাদের খুচরা বিক্রির ক্ষেত্রে চড়া দামে তা বিক্রি করতে হচ্ছে।

এদিকে শুক্রবার সকালে উপজেলার কাটিরহাটে চড়া দামে কলা বিক্রি করায় এক বিক্রেতাকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ রুহুল আমীন।

তিনি বলেন, দ্রব্যমূল্যে অসঙ্গতি কোনোভাবে মেনে নেয়া হবে না। চড়ামূল্যে পণ্য বিক্রি করলে তার খেসারত দিতেই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়