শিরোনাম
◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল 

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ১০:৪৭ দুপুর
আপডেট : ১১ মে, ২০১৯, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা খুন

তৌহিদ এলাহী: প্রত্যাখ্যাত প্রেম সহ্য করতে না পেরে এক প্রেমিক ছুরিকাঘাতে খুন করেছে তার প্রেমিকাকে শুক্রবার রাতে এই মর্মান্তিক ঘটণাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এলাকায়।

নিহত প্রেমিকার নাম সালমা আক্তার (৩০)। এ ঘটনায় দুদু মিয়া (৪০) নামে একজন আহত হয়েছেন। তাকে ফুলবাড়ীয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শিবগঞ্জ বাজারের মজিবরের মেয়ে সালমার সঙ্গে সালামের প্রেমের সম্পর্ক ছিল। সালামের সাথে সম্পর্ক ছিন্ন করে দুদু মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সালমা। শুক্রবার রাত ৮টায় দুদু ও সালমা শিবগঞ্জ যাচ্ছিলেন। তারা পুটিজানা ইউনিয়নের গাড়াজান এলাকায় পৌছলে সালাম তাদের উপর হামলা করে। ধারালো ছুরি দিয়ে সে সালমাকে এলোপাতারি কোপাতে থাকে। এ সময় দুদু তাকে বাঁচাতে গেলে সালাম তাকেও আক্রমন করে।

দুদুর ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসার আগেই পালিয়ে যায় সালাম। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সালমার মৃত্যু হয়, আহত হয় দুদু।

ফুলবাড়ীয়া থানার ওসি ফিরোজ তালুকদার জানান, প্রেম ঘটিত কারণেই এ হতাহতের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি সালামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ