শিরোনাম
◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন

প্রকাশিত : ০৭ মে, ২০১৯, ০৫:৩৩ সকাল
আপডেট : ০৭ মে, ২০১৯, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম রমজানে এতিম ও ওলামাদের সঙ্গে বিএনপির ইফতার

নিউজ ডেস্ক : প্রথম রমজানে আলেম ওলামা ও এতিমদের সঙ্গে ইফতারের আয়োজন করেছে বিএনপি। প্রতি বছরের ন্যায় এবারও এতিম শিশুদের সঙ্গে বিএনপির এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে।

জানা গেছে, ইফতার মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল অব. মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির সিনিয়র নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। কালের কণ্ঠ

আরো জানা গেছে, ইফতার অনুষ্ঠানে বিভিন্ন এতিমখানার কয়েক শ এতিম ছেলে-মেয়ে ও বিশিষ্ট ওলামা-মাশায়েখদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া প্রতি বছর রমজানের প্রথম ইফতার করতেন ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে নিয়ে। কিন্তু গত বছর রমজানের আগে থেকে তিনি কারাবন্দি রয়েছেন। রেওয়াজ অনুযায়ী দলীয় নেতারা গত বছরও প্রথম রমজানে ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে নিয়ে ইফতার করেছিলেন। এবারও তার ব্যতিক্রম হবে না। দলীয় নেতারা প্রথম রমজানের ইফতার করবেন ওলামা-মাশায়েখ ও এতিমদের নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়