বাহাউদ্দিন তালুকদার : বাংলাদেশের কর্মরত পেশাদার সাংবাদিকদের আইনগত অধিকার, মর্যাদা প্রতিষ্ঠা এবং মানবিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করছে, বাংলাদেশ সাংবাদিক ফোরাম (বি.এস.এফ)। রোববার বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় উপস্থিত সব পেশাদার সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় সভার মাধ্যমে। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক বাহাউদ্দিন তালুকদার প্রতিষ্ঠাতা সদস্য মেহেদি হাসান জুয়েল।
সভার সর্বসন্মতিক্রমে বাহাউদ্দিন তালুকদার আহবায়ক, আমাদের নতুন সময়, আল আমিন ভূঁইয়া যুগ্ম আহবায়ক বাংলা টিভি, এবং মেহেদি হাসান জুয়েল সদস্য সচিব, ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়, সদস্য হলেন, সাখাওয়াত হোসেন মিঠু, আকরান হেসাইন, সাবিহা উর্মি, তৈাহিদ হাসান, নাজমা সুলতানা নিলা, আজাদুল ইসলাম, মোস্তাকিম খাঁন, শাহিন আলমসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণের মাধ্যমে বাংলাদেশ সাংবাদিক ফোরাম (বি.এস.এফ) সাংগঠনিক কার্যক্রম পুর্ণ যাত্রা শুরু হয়েছে।