শিরোনাম
◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার ◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

প্রকাশিত : ০৩ মে, ২০১৯, ০৭:০৪ সকাল
আপডেট : ০৩ মে, ২০১৯, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রত্নগর্ভা মা-২০১৮’ সম্মাননা পাচ্ছেন সাংবাদিকের মা

ডেস্ক রিপোর্ট : 'রত্নগর্ভা মা-২০১৮' সম্মাননা পাচ্ছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়ের মা নির্মলা রাণী রায়। আজাদ প্রোডাক্টস্‌ প্রবর্তিত এই সম্মাননার জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন তিনিসহ দু'টি ক্যাটাগরিতে মোট ৩৫ জন মা। আগামী ১২ মে 'বিশ্ব মা দিবস'-এর দিনটিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

মাত্র সপ্তম শ্রেণি পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া নির্মলা রাণী রায় (৭১) স্বল্পশিক্ষিত হলেও তার ছয় ছেলেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি স্বপ্রতিভায় বিকশিত ও স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অসামান্য নিষ্ঠা ও ত্যাগ স্বীকার করেছেন। এই কারণেই তিনি অন্যদের সঙ্গে 'রত্নগর্ভা মা-২০১৮' এ ভূষিত হচ্ছেন বলে আজাদ প্রোডাক্টস্‌ কর্তৃপক্ষ জানিয়েছে।

নির্মলা রাণী রায়ের স্বামী প্রয়াত অর্দ্ধেন্দু শেখর রায় মুক্তিযোদ্ধা ও সমবায় অধিদফতরের উপ-নিবন্ধক (অবসরপ্রাপ্ত) ছিলেন। সাংবাদিক অমরেশ রায় ছাড়াও তার অন্য পাঁচ ছেলে হচ্ছেন ফরিদপুর জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ আদালতের এপিপি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায়, সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল ফরিদপুরের অধ্যক্ষ অপরেশ রায়, ফরিদপুর জজকোর্টের এপিপি ও পল্লী প্রগতি সহায়ক সমিতি ফরিদপুরের আইন কর্মকর্তা অ্যাডভোকেট অলোকেশ রায়, দৈনিক টাকা টাইমস্‌-এর সহকারী সম্পাদক অশোকেশ রায় এবং দৈনিক জনকণ্ঠের ফরিদপুর জেলার নিজস্ব সংবাদদাতা ও কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিজিৎ রায়।

আগামী ১২ মে সকাল ১০টায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে 'রত্নগর্ভা মা-২০১৮' অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান আয়োজিত হবে। ওই অনুষ্ঠানেই সব রত্মগর্ভা মাকে এই সম্মাননায় ভূষিত করা হবে।
সূত্র ; সমকাল

  • সর্বশেষ