শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০১:১৫ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের আগেই দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতুতে যান চলাচল, বললেন সচিব নজরুল

জাবের হোসেন : ঈদুল ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। তিনি বলেন, ৯শ ৩০ মিটার দৈর্ঘ্যের দ্বিতীয় মেঘনা সেতু এবং ১ হাজার ৪শ ১০ মিটার দৈর্ঘ্যের গোমতী সেতুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। সময় টিভি

মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা সেতুর টোলপ্লাজায় অত্যাধুনিক ইলেকট্রিক টোল আদায় সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব আরো বলেন, বৈদ্যুতিক প্রক্রিয়ায় টোলপ্লাজায় কোন যানবাহন না থামিয়ে এবং নগদ অর্থ ছাড়াই ব্যাংক একাউন্টের মাধ্যমে টোল পরিশোধ করা যাবে। এতে করে টোলপ্লাজায় টোল আদায়ের কারণে মহাসড়কে যে যানজট সৃষ্টি হতো, তা আর হবে না। এই প্রযুক্তি ব্যবহারের ফলে মহাসড়ক অনেকটাই যানজটমুক্ত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান ও হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ইসলাম।

  • সর্বশেষ