শিরোনাম
◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ ◈ নেপালে বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার, আরও ৫০০ নিখোঁজ ◈ কোম্পানিতে চাকরির নামে ‘সার্ভিস ভিসায়’ রাশিয়া, ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশি তরুণদের! ◈ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি ◈ ক্যান্সারের চিকিৎসা নিতে আসা রোগীর ৮০ শতাংশই স্বল্পশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানহীন ◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০১:৫২ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতের আঁধারে কাটা হচ্ছে সরকারি গাছ

সাজিয়া আক্তার : কুষ্টিয়ার মিরপুরে পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের কয়েকশো গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসা ও মসজিদের উন্নয়নের অজুহাতে গাছগুলো কেটে নিচ্ছে তারা। গাছগুলো নিজেদের বলে দাবি করেছেন তাঁতিবন্দ মাদ্রাসা কমিটির সভাপতি। আর এ ঘটনায় মামলা করেছে পানি উন্নয়ন বোর্ড। চ্যানেল ২৪

কুষ্টিয়ার মিরপুরের চারমাইল থেকে মশান পর্যন্ত থাকা গাছগুলো পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের হলেও, কয়েকদিন ধরেই এসব গাছ কেটে নিচ্ছে প্রভাবশালীরা। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় একটি মসজিদ ও মাদ্রাসার উন্নয়নের অজুহাতে নির্বিচারে কাটা হচ্ছে গাছগুলো।

তবে গাছগুলো নিজেদের বলে দাবি করেছেন তাঁতিবন্দ মাদ্রাসা কমিটির সভাপতি। তার অভিযোগ, খাল সংস্কারের নামে গাছগুলো কেটে নিচ্ছিলেন ঠিকাদাররা। তাই তড়িঘড়ি করে তারা গাছ কেটে নিয়েছেন।

আর পানি উন্নয়ন বোর্ড বলছে, গাছ কাটার বিষয়ে কাউকে আদেশ দেয়া হয়নি। এমনকি কাউকে লিজও দেয়া হয়নি। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলাও হয়েছে।

কুষ্টিয়ার চারমাইল থেকে মশান পর্যন্ত গাছ ছিলো হাজারের বেশি যার বেশির ভাগই কেটে নেয়া হয়েছে।

  • সর্বশেষ