শিরোনাম
◈ ইরানের সঙ্গে সমঝোতার পথ খুঁজছে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ◈ ২০২৬ বিশ্বকাপের সেরা ভেন‌্যু মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম ◈ তিস্তা মহাপরিকল্পনায় বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী চীন: মাহদী আমিন ◈ তিউনিসিয়াকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস ◈ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, নজরে বিনিয়োগ ও তিস্তা ◈ পার‌লো না বাংলা‌দেশ, ভারতের কাছে হেরে সেমির রেস থেকে ছিটকে গেলো ◈ নেপালে ফুটব‌ল নিষিদ্ধ করলো ফিফা! ◈ জিম্বাবুয়ের বিরু‌দ্ধে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা ◈ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০১৯, ০৪:৩২ সকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৯, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের মিথ্যা, প্রতারণা ও চুরি প্রশিক্ষণ দেওয়া হয়, অকপট স্বীকারোক্তি পম্পেও’র

রাশিদ রিয়াজ : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থায় নিয়োগ পাওয়া ব্যক্তিদেরকে মিথ্যা, প্রতারণা ও চুরি করা শেখানো হয়। পম্পেও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান ছিলেন। টেক্সাসের কলেজ স্টেশনে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি সিআইএ’র প্রধান ছিলাম, আমরা মিথ্যা বলি, প্রতারণা করি, চুরি করি। এসবই আমাদের প্রশিক্ষণের আওতাভুক্ত। এগুলো আপনাদেরকে যুক্তরাষ্ট্রের গৌরবময় অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন যখন ইরানকে তেল রপ্তানি করতে দেবেন না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বিস্ময়কর এই স্বীকারোক্তি এল। সারা বিশ্বের সমস্ত তথ্য-প্রমাণ, যুক্তি ও চুক্তি উপেক্ষা করে তারা অভিযোগ করছেন, ইরান পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়