শিরোনাম
◈ রাষ্ট্রপতি নির্বাচন আজ, ভোট দেবেন ৩৪৯ এমপি ◈ ২৮ আগস্ট বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ কোকেন পরীক্ষায় পজিটিভ, অ‌স্ট্রেলিয়ান কির‌গিয়স টেনিস থেকে সাময়িক নিষিদ্ধ ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০৯:৪৩ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াত যে নামেই হোক রাজনীতি করার নৈতিক অধিকার নেই, বললেন হানিফ

সমীরণ রায়: আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ বলেছেন, জামায়াত ইসলামী যে নামেই হোক, রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারে না।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) দোয়েল চত্বরে জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, যে নামেই হোক, তারা খোলস পাল্টিয়ে অন্য কোনো নাম দিয়েও যদি রাজনীতি করতে চায়, তারপরেও আমি মনে করি তাদের কোনো নৈতিক অধিকার থাকতে পারে না।

তিনি আরও বলেন, দু’টি বিষয় খুব পরিষ্কার তাদের সামনে। একাত্তর সালে জামায়াতে ইসলামী তাদের অপকর্মের জন্য আজ পর্যন্ত তারা দলীয়ভাবে দায় স্বীকার করেনি, ক্ষমা প্রার্থনাও করেনি।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ‘জন আকাঙ্খার বাংলাদেশ’ স্লোগানে নতুন রাজনৈতিক সংগঠনের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে মাধ্যমে এ নতুন রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়