শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:৪৭ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আম রপ্তানিতে সহযোগিতা করবে বিজিএমইএ

স্বপ্না চক্রবর্তী : রাজশাহীর আম বিদেশে রফতানিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। তিনি বলেন, আমের সময় রাজশাহীর নামটি চলে আসে। এ অঞ্চলের আম বিদেশে রফতানির জন্য বিজিএমইএর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

শুক্রবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলার ফরহাদ আলাউদ্দিন মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রুবানা হক বলেন, রাজশাহীর আম অত্যন্ত সুস্বাদু। বিদেশে এর ব্যাপক চাহিদা। তবে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে খুব বেশি আম রপ্তানি হচ্ছে না। অধিক পরিমাণে আম রফতানি করা গেলে চাষিরা লাভবান হবেন। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আযম পান্না।

এসময় আরো বক্তব্য দেন বিজিএমইএর পরিচালক মিরাজুল ইসলাম, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক, স্কুলটির প্রধান শিক্ষক রোজিনা খাতুন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়