শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৬:২০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাকালুকি হাওরে চীনাবাদামের বাম্পার ফলন

সাত্তার আজাদ, সিলেট: সিলেটের হাকালুকি হাওরে এবার বাদাম চাষের বিপ্লব হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট উদ্ভাবিত বারি চীনাবাদাম-৮ ও ৯ এর বাম্পার ফলন হয়েছে হাকালুকিতে পতিত থাকা জমিতে।

বৃহত্তর সিলেটের হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, জুড়ি ও কুলাউড়া অংশে এ ফলন হয়েছে। চলতি রবি মৌসুমে হাকালুকি হাওরে বিস্তীর্ণ এলাকা জুড়ে বাদামের চাষ করা হয়।

স্থানীয় কৃষক রফিকুল ইসলাম জানান, উন্নত প্রযুক্তি এবং সঠিক পরামর্শ পাওয়ায় তারা এ বছর বাদাম চাষে খুব ভালো ফলন পেয়েছেন।
এ বিষয়ে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল জানান, সিলেটের কৃষকদের বাদাম চাষে উৎসাহিত করতে এ উদ্যোগ। বাদামের উৎপাদন বৃদ্ধির জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমরা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি ও প্রযুক্তিসমূহ কৃষকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এছাড়াও হাকালুকি হাওরে বারি উদ্ভাবিত বাদামের ফলন ভালো দেখে অন্য কৃষকরাও উৎসাহিত হয়েছেন।

  • সর্বশেষ