শিরোনাম
◈ ১৮ নভেম্বর শেষ হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির ◈ কারখানায় ঢুকেও কাজ করছেন না শ্রমিকরা, বন্ধ ৪০ পোশাক কারখানা ◈ ‘ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, সুযোগ পেলেই ভারতে ঢুকবে’: শুভেন্দু অধিকারী ◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৫:১৩ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের কানাইঘাটে গরুকে খেয়ে ফেললো বাঘ, এলাকাজুড়ে আতঙ্ক

সাত্তার আজাদ, সিলেট : সিলেটের কানাইঘাটে বাঘ আতঙ্ক বিরাজ করছে। ডোরাকাটা একটি বাঘ স্থানীয় কৃষকের গরু খেয়ে ফেলার পর বাঘটিকে ধরার চেষ্টা করে এলাকাবাসী। বাঘ ধরতে ফাঁদ পাতলেও একে আটকানো সম্ভব হয়নি।

বাঘ ধরা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী জানান, ভারতের মেঘালয় রাজ্য থেকে বিভিন্ন সময় খাবারের সন্ধানে নানা প্রজাতির বাঘ সীমান্তবর্তী বন ও টিলা বেষ্টিত লোভাছড়া চা বাগানে চলে আসে। গত সোমবার (২২ এপ্রিল) রাতে একটি বড় ডোরাকাটা বাঘ স্থানীয় বাঘ টিলায় অবস্থান নেয়। বাঘটি এলাকার সূত্রা বাবু নামের একজন কৃষকের গরু খেয়ে ফেলে। এ নিয়ে মানুষের মনে আতঙ্ক দেখা দেয়।
বাঘের হাত থেকে এলাকার গবাদি পশু রক্ষায় মাইকে ঘোষণা করে ৯ মৌজার শত শত লোক জড়ো হয়। লোকজন বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফাঁদ পেতে রাখেন। লোকজনের অবস্থান টের পেয়ে বাঘটি ফাঁদ টপকে বাঘ টিলা থেকে নুনছড়া টিলায় চলে যায়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন, সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক উপজেলা বিট অফিসের কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়। স্থানীয় লোকজন যাতে বাঘ ধরে হত্যা করতে না পারে। পরে শুনেছি বাঘটি আটকানো সম্ভব হয়নি।

  • সর্বশেষ