শিরোনাম
◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৮:৩৫ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইগ্রেন জনিত মাথা ব্যথার ধরণ ও করণীয়, ডা. এইচ এন সরকার

নুর নাহার : গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. এইচ এন সরকার বলেন, জীবনে মাথা ব্যথা একবারো হয়নি এমন লোক খুব কমই পাওয়া যায়। শতকরা ৯০ ভাগ মাথা ব্যথাই প্রাথমিক ব্যথা হিসেবে ধরা হয়। এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এর কোনো জটিলতাও সেই। আর যে ১০ ভাগ মাথা ব্যথা নিয়ে আমাদের চিন্তার কারণ। এর মাধ্যমিক কারণ রয়েছে। বিশেষ করে মস্তিষ্কের বাহিরের অংশ যাকে আমরা ম্যানুইজেস বলি এর যদি প্রদাহ হয়। সে ক্ষেত্রে জ¦র, মাথা ব্যাথা, গায়ে র‌্যাস হয়। অনেক সময় খিচুনিও হয়। মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয় অথবা ব্রেইনে যদি টিউমার হয় সে জন্যও ব্যথা হতে পারে। এগুলো অত্যন্ত গুরুতর কিন্তু সংখ্যায় খুব কম। তাই মাথা ব্যথা দুই ধরণের যথা প্রাথমিক মাথা ব্যথা এবং মাধ্যমিক পর্যায়ের মাথা ব্যথা । এনটিভি

৫০ বছরের পরে যদি নতুন করে মাথা ব্যথা দেখা দেয়। সাথে জ¦র, গায়ে লাল লাল র‌্যাস থাকে এবং বমি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্য হতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পড়ে যদি বমি ও মাথা ব্যথা থাকে তাহলে সেটি ব্রেইন টিউমার হতে পারে সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

প্রাথমিক মাথা ব্যথা যেটি সবচেয়ে বেশি হচ্ছে টেনশন টাইপ মাথা ব্যথা আর এর পরেরটাই হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেনে সাধারণত মাথার একপাসে মাঝারি থেকে খুব তীব্র ব্যথা হয়। এর সাথে কিছু কিছু উপসর্গ হতে পারে যেমন, রোগীর মাথা ব্যথার পূর্বে চোখের সামনে আলোর ঝলকানি বা একটি পর্দার মতো দেখে। এই উপসর্গটির ১৫- ২০ মিনিট হয় এর পরেই মাথা ব্যথা শুরু হয়। এ সময় রোগীর সাধারণত বমি ভাব হয়, নিরিবিলি, নিঃশব্দ, এবং আলোবিহীন ঘরে থাকতে পছন্দ করে।

অনিদ্রা, দেহে পানির স্বল্পতা থাকে বা আলোর ঝলকানি টেনশন টাইপ মাথা ব্যথার লক্ষণ। এবং এই টেনশন টাইপ মাথা ব্যথায় মনে হয় রোগীর মাথায় কিছু চাপিয়ে দেয়া হয়েছে এবং দুইপাশে চেপে ধরেছে বা এর সাথে যেগুলো মাইগ্রেনে থাকে সে সব উপসর্গ দেখা যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়