শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৮:১২ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি মূল ধারার রাজনীতি থেকে সরে গেছে, বললেন আফজাল হোসেন

হ্যাপি আক্তার : আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, আওয়ামী লীগ দলের যে সামগ্রিক ভিত তার সাথে পাল্লা দিয়ে কোনো রাজনৈতিক দল আগাতে পারবে না। তবে আশা করি, দেশে রাজনৈতিক দলগুলো বিকাশ হোক। গণতন্ত্র বিকাশের জন্য এটি প্রয়োজন। তিনি বলনে, বিএনপি এখন দেশের মূল ধারার রাজনীতি থেকে সরে গেছে। তারা যে রাজনীতি করছে তা মানুষ গ্রহণ করছে না। তাই মূল ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে। সোমবার রাতে ইনডিপেনডেন্ট টেলিভিশনে ‘আজকের বাংলাদেশ’ টকশোতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নয়নের যে পরিবর্তন তাকে সাদরে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে। কিন্তু আমরা যদি সবসময় বলি মানি না মানবো না এবং সমস্ত কিছুকে নেতিবাচত দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা হয় তাহলে সংকট থেকেই যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগের বাইরে যে দলগুলো সরকার পরিচালনা করেছে তাদের জন্ম ক্ষমতা থেকে আর ক্ষমতায় থেকে যে দলের জন্ম হয়, সেই দলের কর্মীদের আকাঙ্খা ক্ষমতা কেন্দ্রিক থাকে। সে দিক থেকে আওয়ামী লীগের যে ধারাবাহিকতা তা একটি দলের শিকড় মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত। সে রকম দল দেশে অনুপস্থিত। যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ করার জন্য পজেটিভ রাজনীতি দরকার তা না হলে দেশে রাজনৈতিক তা শূন্যতা থাকবেই।

  • সর্বশেষ