শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০২:৫২ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের ছুটি দিলো ফ্রাঞ্চাইজি

স্পোর্টস ডেস্ক: আসন্ন ইংল্যান্ডে বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করছে ক্রিকেটাররা। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত সূচির জন্য দম ফেলানোর সময় নাই তাদের। তাই এই বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএলের ফ্রাঞ্চাইজি দল মুম্বাই ইন্ডিয়ান্স তাদের স্কোয়াডের সব খেলোয়াড়কে চারদিনের বিশ্রাম দিয়েছে। এই সময়ে খেলোয়াড়রা তাদের পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। খেলোয়াড়দের কাজের চাপ কমিয়ে সতেজ হয়ে ফিরে আসার জন্য এই সুযোগ দিচ্ছে তাঁরা।

ভারতের বিশ্বকাপ স্কোয়াডের তিন জন তারকা আছেন মুম্বাইয়ে। ওপেনার রোহিত শর্মার সাথে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও পেসার জসপ্রিত বুমরাহও খেলবেন বিশ্বকাপে।

তাছাড়া, প্রোটিয়া তারকা কুইন্টন ডিক কক ও লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাও অংশ নেবেন বিশ্বকাপে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়েছে চাপ কমাতেই তাঁরা ছুটি দিয়েছেন ক্রিকেটারদের।

ফ্রাঞ্চাইজি থেকে জানানো হয়, ‘শুধু রোহিত, বুমরাহ বা হার্দিকই নয় বরং আমাদের কুইন্টন ডি কক, লাসিথ মালিঙ্গা আর অন্য খেলোয়াড়রা রয়েছেন যারা বিশ্বকাপ খেলতে যাবেন। তাদের চাপ কমাতে হবে যাতে তারা বড় পরিসরের খেলায় নিজেদের সেরাটা দিতে পারেন।’

আগামী ২৬ এপ্রিল মুম্বাই নিজেদের পরবর্তী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে। এই ম্যাচের আগে পর্যন্তই ছুটি পাচ্ছেন মুম্বাইয়ের ক্রিকেটাররা।

  • সর্বশেষ