শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে দারিদ্র্যঝুঁকিতে আরও ২ কোটি ৩৪ লাখ শিশু: ইউনিসেফ ◈ ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা? বিতর্কে মুখ খুললেন দুই তারকা ◈ যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড় হতে পারে  ◈ আরও শক্তিশালী বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ছাড়াল ৩৬.৬৬ বিলিয়ন ডলার ◈ আবারও ১ নভেম্বর জাতীয় যুব দিবস, অনুমোদন মন্ত্রিসভার ◈ নৌবাহিনী প্রধান হলেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম ◈ থামছে না গণপিটুনি, ছয় মাসে প্রাণ গেল ১৩৩ জনের ◈ প্রচারণায় কোটি ডলার, তবু মার্কিন তরুণদের মন জয় হলো না ইসরাইলের ◈ সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা অর্ধেকে কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার ◈ বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রুনাইয়ের জামে আসর মসজিদ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : ব্রুনাইয়ের আধুনিক ঐতিহ্যের ধারক আল আসর জামে মসজিদ পরিদর্শন করে সেখানে আজ সোমবার (২২ এপ্রিল) আসরের নামাজ আদায় করেছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের পাশেই বাণিজ্যিক এলাকা কিয়ারংয়ে অবস্থিত এই মসজিদটি দেশটির দুটি জাতীয় মসজিদের একটি।বাংলা ট্রিবিউন।

২৯টি সোনার গম্বুজ খচিত এই মসজিদ পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরসূচিতেই অন্তর্ভুক্ত ছিল। আজ বিকালে এই মসজিদটি পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এর ১৯০ ফুট উঁচু চারটি মিনারসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি এ সময় মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। শেখ হাসিনা এ সময় দেশ-জাতির সমৃদ্ধি ও উন্নতির পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি এবং ঐক্য কামনা করেন।

ব্রুনাইয়ের বর্তমান সুলতান হাজি হাসানাল বলকিয়ার ১৯৮৮ সালে ২০ একর জমির ওপর এই মসজিদটির নির্মাণকাজ শুরু করেন। ছয় বছর ধরে নির্মাণ শেষে ১৯৯৪ সালের ১৪ জুলাই সুলতানের ৪৮তম জন্মদিনে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

ব্রুনাইয়ের সুলতানের আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে দেশটিতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়