শিরোনাম
◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ১০:৩০ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেস্টুরেন্টে খাবারের বিল চাওয়ায় সন্ত্রাসী হামলা, তিনজন আহত

ইসমাঈল ইমু : রাজধানীর পুরান ঢাকার কাপ্তান বাজারে সন্ত্রাসী হামলায় ৩ জন আহত হয়েছে। গত শনিবার রাতে খন্দকার রেস্টুরেন্টে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, খন্দকার জিশান, ইকবাল হোসেন ও সারোয়ার হোসেন। খন্দকার জিশানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া অপর ২ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে খন্দকার গ্রুপের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিনের মেয়ে জামাতা নেসার উদ্দিন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এদিকে স্থানীয় প্রভাবশালীচক্র অভিযোগ তুলে নেওয়ার জন্য মামলার বাদীকে চাপ দিচ্ছে।

জানা যায়, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা লিপুর নেতৃত্বে ১২ যুবক খন্দকার টি টাওয়ারের ১২ তম তলায় অবস্থিত খন্দকার স্কাইটপ রেস্তরায়ায় রাতের খাবার খায়। তাদের বিল হয় ২ হাজার ৭ শ’ টাকা। কিন্তু বিল পরিশোধ না করে তারা চলে যেতে উদ্যত হয়। এতে ম্যানেজার লিপুর কাছে বিল চাইলে বাক বিতন্ডায় জড়িয়ে যান তারা। এক পর্যায়ে জয়নাল কাচের বোতল ভেঙ্গে জিশানের মাথায় আঘাত করে। এ সময় খন্দকার গ্রুপের স্টাফ ইকবাল ও সারোয়ার এগিয়ে এলে জয়নাল ও ৭/৮জন সহযোগী এদেরকে মারধর করে। এরপর হোটেলের ডিপফ্রিজ, মাইক্রেওভেনসহ বিভিন্ন মালামাল ভাঙ্চুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি করে চলে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়