শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৮:১৯ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দল হারলেও আইপিএলের রেকর্ড বুকে নাম উঠালেন ধোনি

স্পোর্টস ডেস্ক: গতকাল রোববার চেন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ১ রানে ম্যাচ হারলেও আইপিএলের রেকর্ডবুকে নাম তুলে ফেললেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক কাপ্তান মহেন্দ্র সিং ধোনি। এদিন ৪৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেন ধোনি। তার বিধ্বংসী ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ৭টি ছক্কা দিয়ে।

সাত ছক্কা হাঁকিয়ে আইপিএলে ২০০টি ছক্কা হাঁকানোর নজির টপকে গেলেন ধোনি। ভারতীয়দের মধ্যে ধোনিই প্রথম ক্রিকেটার যিনি আইপিএলে ২০০ ছক্কা হাঁকালেন। ম্যাচ শেষে ধোনির আইপিএল ছক্কার সংখ্যা ২০৩টি।

আইপিএলে সর্বাধিক ৩২৩টি ছক্কা হাঁকিয়ে শীর্ষস্থানে রয়েছেন ক্রিজ গেইল। ২০৪টি ছক্কা হাঁকিয়ে তালিকায় দু’নম্বরে রয়েছেন এবি ডি’ভিলিয়ার্স। ২০৩টি ছক্কা হাঁকিয়ে তিনে রয়েছেন ধোনি। চারে রোহিত হিটম্যান শর্মা। আইপিএলে তিনি মোট ১৯০টি ছক্কা হাঁকিয়েছেন। তালিকায় পাঁচে রয়েছেন সুরেশ রায়না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়