শিরোনাম
◈ ট্রাম্পের ঘোষণা মানল না ইসরায়েল, তেহরানে শক্তিশালী বিমান হামলা ◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৬:৪২ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে দলের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে চান হাফিজ

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান জাতীয় দলের হয়ে ওপেনিংয়ে ব্যাটিং শুরু করলেও গত দুই বছর ধরে দলে ইমাম উল হক এবং ফখর জামানদের কারণে তা করতে পারেন না পাকিস্তানের অলারউন্ডার মোহাম্মদ হাফিজ। কিন্তু আসন্ন বিশ্বকাপে ওপেনিংয়ে ব্যাট করতে চান তিনি।

দলের ম্যানেজমেন্ট অবশ্য মিডল অর্ডারে চায় হাফিজকে। সেখানেও খেলতে পারবেন বলে ক্রিকবাজকে জানান হাফিজ, তবে লক্ষ্য থাকবে ওপেন করার। হাফিজ বলেন, ‘আমি একজন ওপেনার। আর আমি ওপেনার হিসেবেই খেলতে চাই। দলের ম্যানেজমেন্ট অবশ্য আমাকে চার নম্বরে চায়, তারা চায় আমি ইনিংস মেরামতের কাজ করি। কেননা ইতিমধ্যেই দল নতুন ওপেনার পেয়েছে যারা ভালো খেলছে। তবে পাকিস্তান দল আমাকে যেখানে খেলাতে চায় আমি সেখানেই খেলার চেষ্টা করব।’

২০১৭ সালের শুরু থেকেই পাকিস্তানের মিডল অর্ডার সামলে চলেছেন ৩৭ বছর বয়সী হাফিজ। এই সময়ে তার গড় ছিল ৩৭, যা তার ক্যারিয়ার গড়'র চাইতে বেশি! কিন্তু তারপরেও ওপেনার হিসেবেই খেলতে চান হাফিজ।

তার ভাষ্য, ‘আমি একই ঘরানার ক্রিকেটার না। আমি মনে করি আমি সব ধরনের ইনিংস খেলতে পারি। আমার ক্যারিয়ারের অনেক অবস্থায় আমি অনেক কঠিন সময়ে খেলেছি। আমি যেহেতু ক্যারিয়ারের শুরু থেকে ১৬-১৭ বছর ওপেনার হিসেবে খেলেছি, এখন মিডল অর্ডারে খেলা কঠিন। আমি সবসময় বেশি ওভার খেলতে চাই, যেন দায়িত্ব নিয়ে আমি পাকিস্তানকে জেতাতে পারি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়