শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ১২:০৪ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশজুড়ে পহেলা মে পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে সমস্যা হতে পারে

আব্দুস সালাম : কক্সবাজারে সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণ কাজের জন্য পহেলা মে পর্যন্ত দেশজুড়ে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হতে পারে। বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পহেলা ১মে সময়কালে সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ ব্রাঞ্চে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে দুটি রিপিটার প্রতিস্থাপনের কাজ চলমান থাকতে পারে। এই সময়কালে ইন্টারনেটের ধীরগতি থাকতে পারে।

সংশ্লিষ্ট বিভিন্ন টেলিকম সংস্থাকে বিএসসিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা করতে অনুরোধ করা হয়েছে। রক্ষণাবেক্ষণের সময়ে ইন্টারনেট গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিএসসিসিএল।

  • সর্বশেষ