শিরোনাম
◈ মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর ◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে ◈ এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে ◈ ধানমন্ডি ২৭ নম্বরের একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার 

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৭:০৭ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার দেখা যাবে গোলাপি চাঁদ

দেবদুলাল মুন্না: ব্লাড মুন, সুপার ব্লাড মুন, ব্লু মুনের কথা আমরা মাঝেমধ্যেই শুনি। এমনকি সুপার ব্লাড ওলফ মুন কথাটিও শুনেছেন অনেকে। তবে এবার সম্পূর্ণ নতুন আরেক ঘটনা জানিয়েছেন বিজ্ঞানীরা। এবার নাকি পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ দেখা যাবে।

ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ দেখতে পাবেন। চলতি সপ্তাহজুড়েই আকাশে এমন চাঁদ দেখা গেছে। তবে এটা স্পষ্ট দেখা যাবে আজ রাতে। আয়ারল্যান্ডভিত্তিক ওল্ড ফারমার্স অ্যালমানাক-এর বরাত দিয়ে ইয়াহু নিউজ জানায়, শুক্রবার ভোরের আগ পর্যন্ত পিঙ্ক মুন দেখা যাবে। তবে এটাকে পিঙ্ক মুন বলা হলেও এটি পুরোপুরি গোলাপি নয়।

যারা চাঁদ পর্যবেক্ষণ করেন, তারা চাঁদের একেক সময় একেক ধরনের নাম দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এবার পিঙ্ক মুন নাম দিয়েছেন পর্যবেক্ষণকারীরা। তবে পুরোপুরি না হলেও এর রঙ কিছুটা গোলাপি হবে।বিজ্ঞানীরা বলছেন, খুব ভালোভাবে পিঙ্ক মুন দেখতে হলে আপনাকে ১৮ তারিখ রাতেই আকাশে চোখ রাখতে হবে। ১৯ তারিখেও কিছুটা দেখা যাবে। তবে এর পূর্বশর্ত হলো মেঘমুক্ত অন্ধকার আকাশ।

  • সর্বশেষ