শিরোনাম
◈ গোপনে কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ◈ জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙন: ছোট হয়ে আসছে জোট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে: রাশেদ খান (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ ◈ ‘নার্স গালাগালি করে’ শরণখোলায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে রোগীর নালিশ (ভিডিও) ◈ ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা ◈ ব্যাংকিং খাতে চাপ বাড়ছে, খেলাপি ঋণের অ্যাকাউন্ট ৪৫.৮৩ লাখ ◈ লঘুচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টি, সতর্কতা বন্দরে ◈ শোককে পুঁজি করে বাণিজ্য! লাশ কাটতে ১০ হাজার টাকা, না দিলে ‘সেলাই করব না’: সোহরাওয়ার্দী মর্গে অনিয়মের অভিযোগ ◈ যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা, দেখাতে হবে আর্থিক সক্ষমতা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ০৩:৪৮ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মো. মামুন মোল্লা, সাভার (ঢাকা) : সাভারের আশুলিয়ায় বাসন্তী (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (১৭ এপ্রিল) বিকেলে আশুলিয়ার কুমকুমারী এলাকার মিজানুরের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই গৃহবধূর বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার ভাড়ারহাট গ্রামে বলে জানা গেছে।

জানা গেছে, বিকেলে নিজ ভাড়া ঘরের আড়ার সাথে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

আশুলিয়া থানার এস আই নাহিদ বলেন, কিভাবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়