শিরোনাম
◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা ◈ মাজারে দানের টাকা আসলে যায় কোথায়? ◈ জর্ডানের বিরু‌দ্ধে শুরুর একাদশে পরিবর্তন আসছে আর্জেন্টিনার, ইঙ্গিত ‌কোচ স্কালোনির ◈ মানুষ প্রকৃত সংসদ চায়, এ সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি : স্পীকার 

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ১১:১৮ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবারিত করতে হবে তথ্য প্রদানের ক্ষেত্র, বললেন প্রধান তথ্য কমিশনার

শরীফা খাতুন শিউলী : প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ বলেছেন, তথ্য প্রদানের ক্ষেত্র অবারিত করতে হবে। তথ্যই শক্তি, প্রান্তিকজনের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে তথ্য অধিকার আইন করা হয়েছে। তথ্যের প্রবাহ অবাধ করতে সকল প্রতিষ্ঠানের ওয়েবসাইট নির্মাণ ও নিয়মিত হালনাগাদ বাধ্যতামূলক করা হয়েছে।

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে ‘তথ্য অধিকার আইন- ২০০৯’ এর ওপর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান তথ্য কমিশনার বলেন, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা তথ্য কমিশনের একার পক্ষে সম্ভব নয়। তথ্যপ্রযুক্তির বিকাশ, টেলিভিশন চ্যানেল, ইন্টারনেটের ফোর-জি এর যুগে ১৫ কোটি মানুষ মোবাইল ও আট কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। তথ্য ছড়িয়ে যাচ্ছে সব দিকে। সংবিধান অনুযায়ী দেশের সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণের চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা নিশ্চিতের অংশই হলো তথ্য অধিকার আইন। যা দেশের ১৬ কোটি মানুষের জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, সাবেক সচিব মুহিবুল হোসাইন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক ও খুলনার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার। অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সামাজের প্রতিনিধিরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়