শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০২:৫২ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯ মে পর্যন্ত বাংলাদেশে কার্যক্রম চালাতে পারবে অ্যাকর্ড

নিউজ ডেস্ক: বাংলাদেশে ইউরোপের ক্রেতাদের সমন্বয়ে গঠিত গার্মেন্টস কারখানা পরিদর্শন জোট অ্যাকর্ডের কার্যক্রম চালানো নিয়ে করা মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ মে পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। এর ফলে আগামী ১৯ মে পর্যন্ত অ্যাকর্ড তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

অ্যাকর্ডের এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৫ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ মামলাটির মুলতবি আদেশ দেন।

আদালতে অ্যাকর্ডের পক্ষে সময় আবেদনের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এছাড়া, বিজিএমইএ'র পক্ষে ছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম।

সময় আবেদনের শুনানিকালে বিজিএমইএ'র নতুন একটি বোর্ডের সঙ্গে অ্যাকর্ডের বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অবহিত করা হয়। এরপর আদালত মামলাটি পরবর্তী শুনানির জন্য ১৯ মে পর্যন্ত মুলতবি রাখেন। একইসঙ্গে এই সময়ের মধ্যে অ্যাকর্ড ও সরকারপক্ষকে মামলাটির বিষয়ে সমঝোতায় আসতে বলেন আদালত।

প্রসঙ্গত, এর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের পর ওই বছরের ১৫ মে ইউরোপের ২০টি দেশসহ উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার ২০০টি ব্র্যান্ড এবং খুচরা ক্রেতা ও কয়েকটি ট্রেড ইউনিয়নের সমন্বয়ে অ্যাকর্ড গঠিত হয়। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী, অ্যাকর্ডের পাঁচ বছরের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে। তবে সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে অতিরিক্ত ছয় মাস সময় এ দেশে কাজ করার সুযোগ দেওয়া হয় অ্যাকর্ড এবং অন্য ক্রেতাজোট উত্তর আমেরিকার অ্যালায়েন্সকে। বর্ধিত সেই মেয়াদও শেষ হয়েছে।

এরপর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বাংলাদেশে অ্যাকর্ডের কার্যক্রম নিয়ে চূড়ান্ত রায় দিয়ে বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নিতে অ্যাকর্ডকে নির্দেশ দেন। এরপর মামলাটি আপিল বিভাগে যাওয়ার পর থেকে বারবার সময় আবেদন করে আসছে অ্যাকর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়