শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৯, ১১:০৪ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৯, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ডায়রিয়া ও ভাইরাল ফিভারের ব্যাপক প্রাদুর্ভাব

মৌরী সিদ্দিকা : ঢাকার হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ডায়রিয়া ও ভাইরাল ফিভারের রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক সপ্তাহে আবহাওয়াগত পরিবর্তনের কারণে এই দুই রোগের প্রকোপ বেড়েছে। - ডেইলি ইন্ডিপেনডেন্ট

আবহাওয়া পরিবর্তনের এই সময়ে শিশুরা ভাইরালে বেশি আক্রান্ত হচ্ছে। আবহাওয়ার ওঠা-নামায় শিশুরা জ¦র, কাশি এবং ডি-হাইড্রেশন ও ডায়রিয়ায় বেশী আক্রান্ত হচ্ছে। এ কথার সত্যতা স্বীকার করেন ঢাকা শিশু হাসপাতালের নিওন্যাটোলজি বিভাগের প্রফেসর মাকসুদুর রহমান। তিনি বলেন, পাঁচ বছরের নীচের শিশুরাই এ রোগে বেশী আক্রান্ত হচ্ছে। অনেক বয়স্করাও ভাইরাল ফিভারে এ সময় আক্রান্ত হচ্ছেন বলে তিনি জানান।

চিকিৎসকের ভাষ্য, শিশুকে এ সময় প্রচুর পানি খেতে দিতে হবে। দিতে হবে লেবু জল, কচি ডাব। বিএসএমএমইউ এর চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, ভাইরাল ফিভারে আক্রান্ত বয়স্কদের আমরা সাধারণত প্যারাসিটামল দিয়ে থাকি। তাদেরকে আমরা পূর্ণ বিশ্রামের পরামর্শ দেই। তাদের প্রচুর পানি খেতে হবে।
ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগীয় প্রধান মো : রুবেদ আমিন বলেন, ভাইরাল ফিভাবের রোগীরা ৩/৭ দিনের মধ্যে ভালো হয়ে যায়। জ¦র উঠতে পারে ১০২-১০৩ ডিগ্রী। সাথে প্রচন্ড মাথা ব্যথাও থাকতে পারে। তিনি রোগীদের এন্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দেন। তবে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ মোতাবেক খাওয়া যেতে পারে।

এদিকে আইসিডিডিআরবিতে ডায়রিয়ার রোগীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়